×

মধ্যপ্রাচ্য

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে ৩ সাংবাদিক আটক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ০৩:৩৪ পিএম

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে ৩ সাংবাদিক আটক

ছবি : সংগৃহীত

গাজামুখী ত্রাণবাহী নৌযানের বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে তিনজন সাংবাদিককে আটক করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ)। গত বুধবার (২৯ এপ্রিল) রাতে আন্তর্জাতিক জলসীমায় ওই বহরের নৌযানগুলোকে থামিয়ে দেয় ইসরায়েলি বাহিনী। এরপর সেখানে থাকা দুই শতাধিক মানবাধিকারকর্মীকেও আটক করা হয়।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আরএসএফ জানায়, আন্তর্জাতিক জলসীমায় আল জাজিরার একজন সাংবাদিক ও একজন ক্যামেরাম্যান এবং মার্কিন সংবাদমাধ্যম জিটিও–র সাংবাদিক অ্যালেক্স কলস্টনকে আটক করার ঘটনাটি তারা তীব্রভাবে নিন্দা জানাচ্ছে।

আল জাজিরাও তাদের সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে, যেন ইসরায়েলের আন্তর্জাতিক আইন ও সাংবাদিকতার নীতিমালা লঙ্ঘনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়া হয়।

আরো পড়ুন : ইরান যুদ্ধ ‘শেষ’, জানাল ট্রাম্প প্রশাসন

সংস্থাটি আরো জানিয়েছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় থাকা তাদের দলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আল জাজিরা বিবৃতিতে বলেছে, “আমরা সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রতি অঙ্গীকারবদ্ধ। সব সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের বাধাহীনভাবে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া জরুরি।”

ফ্লোটিলার আয়োজকরা জানিয়েছেন, বুধবার ইসরায়েল ফিলিস্তিনি উপকূল থেকে কয়েকশ মাইল দূরে, গ্রিসের পেলোপনিস উপদ্বীপের কাছে আন্তর্জাতিক জলসীমায় বহরের ৫৮টি নৌযানের মধ্যে ২২টিকে আটক করে। এ সময় মোট ২১১ জনকে আটক করা হয়েছে বলেও জানান তারা।

অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, আটক ব্যক্তিদের গ্রিসে পাঠিয়ে দেওয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লুঙ্গি-গামছা পরে ভাইভা বোর্ডে শিক্ষার্থী

কৃষক-শ্রমিকদের প্রতি সংহতি লুঙ্গি-গামছা পরে ভাইভা বোর্ডে শিক্ষার্থী

ফল ঘোষণায় সহিংসতার শঙ্কা, সতর্ক অমিত শাহ

বিধানসভা নির্বাচন ফল ঘোষণায় সহিংসতার শঙ্কা, সতর্ক অমিত শাহ

ভূমিকম্পে কাঁপলো যুক্তরাষ্ট্র

ভূমিকম্পে কাঁপলো যুক্তরাষ্ট্র

সাধারণ খেটে খাওয়া মানুষ ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে

তারেক রহমান সাধারণ খেটে খাওয়া মানুষ ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App