×

জাতীয়

টানা ৬ ও ১০ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৯:০১ এএম

টানা ৬ ও ১০ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে নাটোর ও রাজশাহীর কিছু এলাকায় আজ শনিবার (১৬ মে) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

বৃহস্পতিবার (১৪ মে) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বনপাড়া গ্রিড উপকেন্দ্র নতুন ৩৩ কেভি লাইন নির্মাণ কাজ করা হবে শনিবার। এ জন্য বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

প্রতিষ্ঠানটির সদর দপ্তর অফিসের অধীন বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ১, ৪, ৬, ৭ ও ৮ নম্বর ফিডারের আওতাধীন বনপাড়া পৌরসভার আংশিক এলাকা এবং জোয়াড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকতে পারে।

অন্যদিকে, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫-এর আওতাধীন বিদ্যুৎ গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এদিন বনগ্রাম ফিডারের আওতাধীন হাজরাপুকুর, কালিয়াপাড়া, মোহনপুর হাজামপাড়া এবং মধ্য বুধপাড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে।

সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। তবে বাস্তব কাজের অগ্রগতির ওপর নির্ভর করে নির্ধারিত সময় কিছুটা কম-বেশি হতে পারে বলেও জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী, অংশ নেবেন একাধিক কর্মসূচিতে

২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী, অংশ নেবেন একাধিক কর্মসূচিতে

স্বামীর মরদেহ টুকরো ‍টুকরো করে ফ্রিজে রাখতে গিয়ে ধরা

স্বামীর মরদেহ টুকরো ‍টুকরো করে ফ্রিজে রাখতে গিয়ে ধরা

সাবেক মন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই

সাবেক মন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই

খাদ্য সংকটে বড় ঝুঁকিতে বাংলাদেশ

খাদ্য সংকটে বড় ঝুঁকিতে বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App