×

ময়মনসিংহ

ময়মনসিংহে ৯ ঘণ্টায় ১৩৯ মিলিমিটার বৃষ্টিপাত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৪২ পিএম

ময়মনসিংহে ৯ ঘণ্টায় ১৩৯ মিলিমিটার বৃষ্টিপাত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহে মাত্র ৯ ঘণ্টায় ১৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফতর। সারাদেশের মতো ময়মনসিংহেও মধ্যরাত থেকে ঝোড়ো হাওয়ার সঙ্গে টানা ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। 

বুধবার (২৯ এপ্রিল) রাত ১টা থেকে সকাল ১০টা পর্যন্ত এ বৃষ্টিপাত রেকর্ড করা হয় বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ইনচার্জ আনোয়ার হোসেন। এছাড়া দিনভর বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলেও জানান তিনি।

জানা যায়, অতিরিক্ত বৃষ্টির ফলে ময়মনসিংহ নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বৃষ্টির কারণে অনেক শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারেনি।

এদিকে ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে বোরো ধান ক্ষতির মুখে পড়েছে। মাঠ থেকে ধান ঘরে তুলতে পারছেন না কৃষকরা। শ্রমিক সংকটও পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। বর্তমানে শ্রমিক মজুরি বেড়ে ১২০০ থেকে ১৩০০ টাকায় পৌঁছালেও পর্যাপ্ত শ্রমিক পাওয়া যাচ্ছে না, ফলে চরম বিপাকে পড়েছেন কৃষকরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, গেজেট কাল

সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, গেজেট কাল

লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের দাম

লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের দাম

স্কুলছাত্রী অদিতা হত্যা, গৃহশিক্ষক রনির ফাঁসির আদেশ

স্কুলছাত্রী অদিতা হত্যা, গৃহশিক্ষক রনির ফাঁসির আদেশ

কতদিন স্থায়ী থাকবে বৃষ্টিপাত, জানালো আবহাওয়া অফিস

কতদিন স্থায়ী থাকবে বৃষ্টিপাত, জানালো আবহাওয়া অফিস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App