×

আবহাওয়া

কতদিন স্থায়ী থাকবে বৃষ্টিপাত, জানালো আবহাওয়া অফিস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ পিএম

কতদিন স্থায়ী থাকবে বৃষ্টিপাত, জানালো আবহাওয়া অফিস

ছবি: সংগৃহীত

দক্ষিণী বায়ু এবং দেশে ক্রমাগত বজ্র মেঘ তৈরি হওয়ার কারণে সারাদেশে আগামী  ৪ মে পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২৯ এপ্রিল) সকাল ৯টা থেকে শুরু হওয়া পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

৪ মে পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকার বিষয়ে অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুননেসা বলেন, ‘পশ্চিম দিকে সৃষ্ট ঝঞ্ঝার কারণে দেশে বজ্র মেঘ তৈরি হচ্ছে, ফলে এবার বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি।’

তিনি আরো বলেন, আগামী ৪ মে পর্যন্ত দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। প্রাক-বর্ষা মৌসুম কিছুটা সরে আসায় এ বছর এপ্রিলের শেষের দিকে দেশে বেশি বৃষ্টিপাত হচ্ছে বলে জানান তিনি।

গত ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জের নিকলিতে সর্বোচ্চ ১৬০ মি.মি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরপর ভোলায় ১৫১ মি.মি, ফেনীতে ১৪৮ মি.মি, ময়মনসিংহে ১১৫ মি.মি, খেপুপাড়ায় ১১৪ মি.মি, কুমিল্লা ও সীতাকু-ে ১০৩ মি.মি এবং নেত্রকোনায় ৮৯ মিমি বৃষ্টিপাত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ–নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ–নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি

অস্ত্র ও ড্রোনসহ ‘উগ্রবাদী’ সংগঠনের ৪ সদস্য গ্রেপ্তার

অস্ত্র ও ড্রোনসহ ‘উগ্রবাদী’ সংগঠনের ৪ সদস্য গ্রেপ্তার

সংবিধান সংশোধনে ১৭ সদস্যের কমিটি গঠন করা হবে

আইনমন্ত্রী সংবিধান সংশোধনে ১৭ সদস্যের কমিটি গঠন করা হবে

অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে যে রেকর্ড শুধুই বাবরের

অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে যে রেকর্ড শুধুই বাবরের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App