×

ময়মনসিংহ

জমি নিয়ে বিরোধ, ভাতিজার হামলায় চাচা নিহত

Icon

রিয়াদ হাসান হৃদয়, জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৯:৪১ পিএম

জমি নিয়ে বিরোধ, ভাতিজার হামলায় চাচা নিহত

প্রতীকী ছবি

জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার হামলায় আব্দুল হক (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী জুলেখা বেগম (৪১) আহত হয়ে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৬ জুন) দুপুরে জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের লক্ষ্মীরচর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হক ওই এলাকার মৃত মনসুর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পৈতৃক কৃষিজমি নিয়ে আব্দুল হকের সঙ্গে তাঁর ভাতিজা সালামের বিরোধ চলছিল। শনিবার দুপুরে ওই জমির ধান কেটে মাড়াই করতে যান আব্দুল হক। এ সময় সালাম, তাঁর স্ত্রী ও আরও দুই-তিনজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল হক ও তাঁর স্ত্রী জুলেখা বেগমের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে।

হামলায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান আব্দুল হক। এ সময় আহত হন তাঁর স্ত্রী জুলেখা বেগম। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের আরেক ভাতিজা রোকন মিয়া বলেন, সালামদের সঙ্গে তাঁর চাচার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সালাম কিছুদিন আগে বিদেশ থেকে দেশে ফেরেন। এরপর থেকেই বিরোধ আরও বেড়ে যায়। শনিবার ধান মাড়াই করতে যাওয়ার সময় আব্দুল হক ও তাঁর স্ত্রীর ওপর হামলা চালানো হয়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, জমি-সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হামলায় চাচা নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

কুমিল্লায় যাত্রীবাহী বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

কুমিল্লায় যাত্রীবাহী বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

নিলামের আগেই শাহজালালের কার্গো কন্টেইনারে আগুন, তদন্তে উঠছে নানা প্রশ্ন

নিলামের আগেই শাহজালালের কার্গো কন্টেইনারে আগুন, তদন্তে উঠছে নানা প্রশ্ন

‘দেশে চাঁদাবাজ ও মাদকের কোনো জায়গা হবে না’

সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা ‘দেশে চাঁদাবাজ ও মাদকের কোনো জায়গা হবে না’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App