×

অন্যান্য

৯ অক্টোবর বিনামূল্যে ঠোঁট ও তালুকাটা অপারেশন ক্যাম্প

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৪, ০৭:৪৯ পিএম

৯ অক্টোবর বিনামূল্যে ঠোঁট ও তালুকাটা অপারেশন ক্যাম্প

ছবি: সংগৃহীত

অনেক শিশুই ঠোঁট কাটা ও তালু কাটার মত ত্রুটি নিয়ে জন্ম নেয়। দেশে প্রতিবছর প্রায় ৬ হাজার শিশু এই সমস্যা নিয়ে জন্ম নেয়। তবে এ সমস্যা সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়া যায়। হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. সিবগাতুর রহমানের পাঠানো বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (১ অক্টোবর) এ তথ্য জানানো হয়।

জন্মগতভাবে ঠোঁট ও তালু কাটা শিশুরা এখন বিনামূল্যে চিকিৎসা পাচ্ছে দেশের বিভিন্ন হাসপাতাল থেকে। ঢাকার নয়াপল্টনস্থ (জোনাকি হলের বিপরীত পাশে) ইসলামী ব্যাংক স্পেশালাইজড এন্ড জেনারেল হাসপাতালে শুরু হতে যাচ্ছে বিনামূল্যে ঠোঁটকাটা-তালুকাটা অপারেশন ক্যাম্প। আগামী ৯ অক্টোবর (বুধবার) জন্মগত ঠোঁটকাটা-তালুকাটা রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে প্লাস্টিক সার্জারির মাধ্যমে অপারেশনের ব্যবস্থা নেয়া হয়েছে। 

এছাড়াও বার্ণ-প্লাস্টিক সার্জারি ও জন্মগত সমস্যাজনিত রোগীদের ফ্রি ব্যবস্থাপত্র দেয়া হবে। অপারেশন ক্যাম্পে আগ্রহী রোগীদের রেজিস্ট্রেশন করার জন্য ০১৯১৮১০২৯৭৯ নাম্বারে যোগাযোগ অথবা নাম, বয়স ও মোবাইল নাম্বারসহ এসএমএস করতে অনুরোধ জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App