×

জাতীয়

সন্ধ্যায় বঙ্গভবনে যাবেন প্রধানমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০১৮, ০১:৫৩ পিএম

সন্ধ্যায় বঙ্গভবনে যাবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (সোমবার) বঙ্গভবনে যাবেন। ভিয়েতনামের রাষ্ট্রপতি ত্রান দাই কুয়াং -এর সম্মানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের নৈশভোজের আয়োজনে অংশ নেবেন তিনি। সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে এ আয়োজন করা হয়েছে। এর আগে ভিয়েতনামের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার তেজগাঁওস্থ কার্যালয়ে সাক্ষাৎ করবেন। এ সময় ভিয়েতনামের রাষ্ট্রপতিকে টাইগার গেটে অভ্যর্ত্থনা জানানো হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের শিমুল হল, চামেলী হল ও করবী হলে উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে দুই দেশের রাষ্ট্রপ্রধানগণ আলোচনা করবেন। এ সময় কয়েকটি এম ও ইউ স্বাক্ষর করা হবে। উল্লেখ্য, তিনদিনের সফরে গতকাল (রোববার) বাংলাদেশে এসেছেন ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে স্ত্রী গুয়েন থি হিয়েনকে সঙ্গে নিয়ে তিনি এ সফরে এসেছেন। তার এ সফরে দু’দেশের অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, আঞ্চলিক নিরাপত্তা ও প্রতিরক্ষাসহ বিভিন্ন বিষয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App