×

জাতীয়

সোনালী ব্যাংকের সাবেক এমডিসহ ৯ জনের ১৭ বছর কারাদণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ মে ২০২২, ০৩:৪৮ পিএম

সোনালী ব্যাংকের সাবেক এমডিসহ ৯ জনের ১৭ বছর কারাদণ্ড

সোনালী ব্যাংকের অর্থ আত্মসাতের মামলায় আসামিদের কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে।

ঋণ জালিয়াতির করে সোনালী ব্যাংকের সাড়ে ২৭ লাখ টাকা আত্মসাতের মামলায় ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবিরসহ (এমডি) ৯ জনকে পৃথক দুই ধারায় ১৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৫ মে) ঢাকার বিশেষ দায়রা জজ আদালত-৫ এর বিচারক মো. ইকবাল হোসেন এ রায় দেন। রায়ে আসাসিদের প্রত্যেকের অর্থ আত্মসাতের দায়ে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ২৭ লাখ ৫০ হাজার ৬৮১ টাকা অর্থদণ্ড করা হয়েছে। যা প্রত্যেকের কাছ থেকে সমহারে রাষ্ট্রের অনুকূলে আদায়যোগ্য হবে।

বাকি আসামিরা হলেন- উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মাইনুল হক, জিএম ননী গোপাল নাথ, ডিজিএম শেখ আলতাফ হোসেন ও সফিজ উদ্দিন আহমেদ, এজিএম কামরুল হোসেন খান ও সাইফুল হাসান এবং প্যারাগন নিট কম্পোজিট লিমিটেডের এমডি সাইফুল ইসলাম রাজা ও পরিচালক আব্দুল্লাহ আল মামুন।

এছাড়া প্রতারণার দায়ে পৃথক আরেকটি ধারায় প্রত্যেকের আরও সাত বছর করে কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড না দিলে তাদের আরও তিন মাস কারাভোগ করতে হবে। দুই ধারার সাজা একত্রে চলবে। তাই ১০ বছর করে আসাসিদের কারাভোগ করতে হবে বলে সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম জানিয়েছেন।

এদিকে রায় ঘোষণার সময় চারজন আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তারা হলেন- ডিএমডি মাইনুল হক, এজিএম সফিজ উদ্দিন আহমেদ, ডিজিএম শেখ আলতাফ হোসেন এবং এজিএম কামরুল হোসেন খান আদালতে হাজির ছিলেন। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে নিয়ে যাওয়া হয়। এছাড়া বাকি ৫ আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে ২৭ লাখ ৫০ হাজার ৬৮১ টাকা আত্মসাতের অভিযোগে রমনা মডেল থানায় মামলাটি দায়ের করেন দুদকের উপ-সহকারী পরিচালক মুজিবুর রহমান। এরপর ২০১৪ সালের ২২ মে আদালতে মামলাটি তদন্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন দুদকের সহকারী পরিচালক মশিউর রহমান। মামলাটির যুক্তি উপস্থাপন শেষে রায়ের এদিন ধার্য করেন আদালত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App