×

জাতীয়

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী আসছেন সন্ধ্যায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২২, ১১:৫৬ এএম

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী আসছেন সন্ধ্যায়

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন। ফাইল ছবি

চারদিনের সফরে আজ শনিবার (৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকায় আসছেন মার্কিন আন্তর্জা‌তিক সংস্থা বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন। নয়াদিল্লি হয়ে তিনি ঢাকায় পৌঁছাবেন।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, বাইডেন প্রশাসনের গুরুত্বপূর্ণ এ প্রতিনিধির সফরে ওয়াশিংটনের বহুপা‌ক্ষিক স্বার্থ সং‌শ্লিষ্ট বিষয়ের পাশাপা‌শি ইউক্রেন পরিস্থিতি, তাইওয়ান ইস্যু, খাদ্য নিরাপত্তা ইস্যুটি আলোচনায় আসবে। এছাড়াও স্বাস্থ্য ব্যবস্থা, মানবা‌ধিকার ও রো‌হিঙ্গা ইস্যু থাক‌বে আলোচনার টে‌বি‌লে।

এদিকে, একই দিন দুই দিনের সফরে ঢাকায় আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তার ঢাকা সফরকালে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা সইয়ের প্রস্তুতি নেয়া হয়েছে।

একই দিন যুক্তরাষ্ট্র ও চীন এই দুই দেশের উচ্চপদস্থ দুই কর্মকর্তার ঢাকা সফর নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা।

ঢাকায় এসে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক এবং সরকারের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ও উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন মার্কিন এই সহকারী পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া, সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক হওয়ার কথা আছে তার।

উল্লেখ্য, ভারত, বাংলাদেশ ও কুয়েত সফ‌রের অংশ হি‌সে‌বে ঢাকায় আসছেন সিসন। আগামী মঙ্গলবার (৯ আগস্ট) তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App