×

জাতীয়

গণতন্ত্র মঞ্চের সঙ্গে সংলাপে বসেছে বিএনপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২২, ০১:০৪ পিএম

গণতন্ত্র মঞ্চের সঙ্গে সংলাপে বসেছে বিএনপি

চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের সঙ্গে সংলাপে বসেছে বিএনপি। ছবি: ভোরের কাগজ

চলমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ে গণতন্ত্র মঞ্চের নেতাদের নিয়ে সংলাপে বসেছে বিএনপি। মঙ্গলবার (১৫ নভেম্বর) বেলা ১১টা ৪০মিনিটে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এ সংলাপ শুরু হয়েছে।

সংলাপে বিএনপির পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এবং আমির খসরু মাহমুদ চৌধুরীও উপস্থিত আছেন।

গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে উপস্থিত আছেন জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, সাধারণ সম্পাদকসাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, গণ অধিকার পরিষদের আহবায়ক ডক্টর রেজা কিবরিয়া, সদস্য সচিব নুরুল হক নুর, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক, হাসনাত কাইয়ুম।

সংলাপ শেষে গণমাধ্যমেকে ব্রিফিং করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং গণতন্ত্র মঞ্চের শীর্ষনেতারা গণমাধ্যমে ব্রিফিং করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App