×

জাতীয়

মানি লন্ডারিং মামলায় জিকে শামীমের নির্দোষ দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৩, ০৪:৪৫ পিএম

মানি লন্ডারিং মামলায় জিকে শামীমের নির্দোষ দাবি

ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশান থানার মানি লন্ডারিং আইনের মামলায় যুবলীগের কথিত সমবায় বিষয়ক সম্পাদক ঠিকাদার এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীমসহ আট আসামী আদালতে নিজেদের নির্দোষ দাবি করেছেন।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে আত্মপক্ষ সমর্থনে নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার চান জিকে শামীমসহ বাকি আসামিরা। এরপর মামলাটির যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আদালত আগামী ২৬ জানুয়ারি দিন ধার্য করেন। সংশ্লিষ্ট আদালতের পেশকার এ তথ্য জানান।

এ মামলার বাকি আসামিরা হলেন- মো. দেলোয়ার হোসেন, মো. মোরাদ হোসেন, মো. জাহিদুল ইসলাম, মো. শহীদুল ইসলাম, মো. কামাল হোসেন, মো. সামসাদ হোসেন ও মো. আনিছুল ইসলাম। তারা সবাই জিকে শামীমের দেহরক্ষী।

এরআগে ২০২২ সালের ২১ ডিসেম্বর মামলাটির সাক্ষ্যগ্রহণ শেষ হয়। মামলায় ২৬ জন সাক্ষীর মধ্যে মোট ২৩ জন আদালতে সাক্ষ্য দেন। এরপর আত্মপক্ষ সমর্থনের জন্য গত ১০ জানুয়ারি দিন ধার্য করা হয়। তবে ওই দিন জিকে শামীম অসুস্থ থাকায় আত্মপক্ষ সমর্থনের জন্য আজকের দিন ধার্য করেন আদালত।

২০২০ সালের ৪ আগস্ট আদালতে জিকে শামীম ও তার সাত দেহরক্ষীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু সাঈদ। এরপর ২০২০ সালের ১০ নভেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর দুপুরে নিকেতনের নিজ বাসা থেকে শামীমকে আটক করা হয়। এ সময় জিকে শামীমের কাছ থেকে প্রায় ২০০ কোটি টাকার এফডিআর চেকসহ বিপুল পরিমাণ দেশি-বিদেশি টাকা জব্দ করা হয়। তার কাছ থেকে একটি অস্ত্রও পাওয়া যায়।

আটকের পরদিন ২১ সেপ্টেম্বর গুলশান থানায় মানি লন্ডারিং আইনে ৪(২) ধারায় মামলা দায়ের করেন র‌্যাব-১ এর নায়েব সুবেদার মো. মিজানুর রহমান। মামলায় অভিযোগ করা হয়, জিকে শামীম একজন চিহ্নিত চাঁদাবাজ, টেন্ডারবাজ, অবৈধ মাদক ও জুয়ার ব্যবসায়ী৷ চাঁদাবাজি করে সে বিপুল পরিমান অবৈধ সম্পদের মালিক হয়। এ অর্থ বিদেশে পাচার করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App