×

জাতীয়

নওগাঁর সাবেক এমপি সামসুল আলম আর নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৩, ১১:২২ এএম

নওগাঁর সাবেক এমপি সামসুল আলম আর নেই

ফাইল ছবি

নওগাঁ-৪ (মান্দা) আসনের সাবেক এমপি সামসুল আলম প্রামাণিক আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। সোমবার (৩০ জানুয়ারি) ভোর ৪টা ৪০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি উপজেলার দেলুয়াবাড়ি (মুঠাপাড়া) গ্রামের মৃত ছবের আলী প্রামাণিকের ছেলে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোকলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আগে অসুস্থ ছিলেন এবং চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে। তবে হঠাৎ বুক ও পেটের ব্যথা শুরু হলে সোমবার রাত ২টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টা ৪০ মিনিটে তিনি মারা যান।

দুপুর ৩টা এবং বিকেল সাড়ে ৪টায় জানাজা নামাজে শেষে পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে জেলা বিএনপি, উপজেলা বিএনপিসহ সহ অঙ্গসংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। সেই আমরা ভাল নেতাকে হারালাম।

মান্দা থানা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ব্রহানী সুলতান গামা জানান, সামসুল আলম প্রামাণিক মান্দায় বিএনপি থেকে টানা তিনবার এমপি ছিলেন। জনপ্রতিনিধি থাকাকালীন তিনি সামাজিকক্ষেত্রে অবদান রেখেছেন। তার আত্মার মাগফিরাত কামনা করছি।

সামসুল আলম প্রামাণিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নওগাঁ-৪ (মান্দা) আসন থেকে ১৯৯৬ সালে প্রথম ষষ্ঠ জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরপর তিনবার নির্বাচিত হয়ে ১৯৯৬ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত এমপি ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App