×

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজ প্রার্থী আত্মগোপনে আছেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৩, ০২:০৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজ প্রার্থী আত্মগোপনে আছেন

নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। ছবি: ভোরের কাগজ

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজ প্রার্থী আবু আসিফ আত্মগোপনে আছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। মঙ্গলবার (৩১ জানুয়ারি) নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের করা তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী এ তথ্য জানান তিনি।

ইসি আনিছুর বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজ প্রার্থী আত্মগোপনে আছেন। জেলা প্রশাসকের রিপোর্ট অনুযায়ী তিনি নিখোঁজ আছেন। নিখোঁজ ও আত্মগোপন একই শব্দ। সেক্ষেত্রে আমরা বলছি তিনি আত্মগোপনে আছেন।

এর আগে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা আবু আসিফের নিখোঁজের ঘটনা ইসির নজরে আনলে কমিশনার বেগম রাশেদা সুলতানা জানান, ব্রাহ্মণবাড়িয়ায় একজন প্রার্থীর নিখোঁজের একটি সংবাদ দেখেছি। এটি নিয়ে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। আসলে কি ঘটেছে সেটি জানার জন্য একটি তদন্ত কমিটি করা হয়েছে। ডিসি, এসপি ও নির্বাচন কর্মকর্তার কাছে চিঠি পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App