×

জাতীয়

মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে এসআই গুরুতর আহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৩, ১১:৫০ পিএম

রাজধানীর তুরাগে মাদক মামলার আসামি ধরতে গিয়ে ছুরিকাঘাতে শাহিনুর রহমান খান (৪৫) নামে এক পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছে। তিনি তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত আছেন।

শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তুরাগ ফুলবাড়িয়া টেকপাড়া এলাকায় এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার বলেন, ফুলবাড়িয়া টেকপাড়া এলাকায় বিল্লাল হাজীর বাড়ির ছাদে মাদকদ্রব্য বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে এএসআই মো. মাহবুব আলম ও আনসার সদস্য মো. রকিবুলসহ ঘটনাস্থলে যান উপপরিদর্শক (এসআই) শাহিনুর রহমান খান। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চার-পাঁচজন পালিয়ে যায়। এসময় মাদক ব্যবসায়ী আব্দুর রউফ ছাদের পানির ট্যাংকির উপর থেকে লাফিয়ে নেমে শাহিনুরের বুকে ছুরিকাঘাত করে।

তিনি আরো বলেন, আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়া হয় সেখান থেকে রাতে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App