×

জাতীয়

দূষিত শহরের তালিকায় আজ ৫ম ঢাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৩, ১০:১৩ এএম

দূষিত শহরের তালিকায় আজ ৫ম ঢাকা

ছবি: সংগৃহীত

আইকিউ এয়ারের সূচকে আজ ঢাকার স্কোর ১৭১, অবস্থান পঞ্চম বলে জানিয়েছে বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ার। বৃহস্পতিবার (৩০ মার্চ) বাংলাদেশ সময় সকালে আইকিউ এয়ারের ওয়েবসাইটে এ তথ্য জানায় সংস্থাটি।

বিশ্বের ১০টি শহরের বাতাস রয়েছে অস্বাস্থ্যকর অবস্থায়। এসময়ে খুবই অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাইয়ের বাতাস। আইকিউ এয়ারের সূচকে ২৪৮ স্কোর নিয়ে শীর্ষস্থানে রয়েছে চিয়াং মাই।

তালিকায় দেখা গেছে, ঢাকা ছাড়াও ভারতের দিল্লি, নেপালের কাঠমান্ডু, পাকিস্তানের লাহোর, চীনের উহান, বেইজিং, শেনইয়াং ও সাংহাই এবং দক্ষিণ কোরিয়ার বুসানের বায়ু রয়েছে অস্বাস্থ্যকর অবস্থায়।

আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি শ্রেণিতে রাখা হয়েছে বিশ্বের ১০০টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০১-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়। আজ ওই অবস্থানেই নেই কোনো শহর।

এর পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।

তালিকা অনুযায়ী, ভালো বায়ুর তালিকায় শূন্য স্কোর নিয়ে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়ার সিডনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App