×

জাতীয়

সিইসি খুলনা যাবেন সোমবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০২৩, ০৬:৩৮ পিএম

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে তিনদিনের সফরে আগামীকাল সোমবার (২৯ মে) খুলনা যাচ্ছেন।

সফরসূচি অনুযায়ী সিইসি ৩০ মে সকাল সাড়ে ১০টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে খুলনা সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠিতব্য মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

বিকেল সাড়ে তিনটায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

তিনি ৩১ মে সকাল ১০টায় খুলনা সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিতব্য ব্রিফিং এ প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। ওই দিন দুপুরে প্রধান নির্বাচন কমিশনার ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App