×

জাতীয়

আজ শেষ হচ্ছে জগন্নাথদেবের রথযাত্রা উৎসব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুন ২০২৩, ১০:৪৯ এএম

আজ শেষ হচ্ছে জগন্নাথদেবের রথযাত্রা উৎসব

ছবি: সংগৃহীত

উল্টো রথযাত্রার মধ্য দিয়ে আজ মঙ্গলবার শেষ হচ্ছে জগন্নাথদেবের রথযাত্রা উৎসব। এ উপলক্ষে বেলা ৩টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণ থেকে বের হবে উল্টোরথের বর্ণাঢ্য শোভাযাত্রা।

বর্ণিল সাজে সজ্জিত ৩টি বিশাল রথে জগন্নাথ দেব, শুভদ্রা ও বলরামের প্রতিকৃতি নিয়ে বের হওয়া শোভাযাত্রাটি পলাশী, জগন্নাথ হল, টিএসসি, রমনা কালি মন্দির, দোয়েল চত্বর, হাইকোর্ট মোড়, জাতীয় প্রেস ক্লাব, পুরানা পল্টন, বায়তুল মোকাররম, দৈনিক বাংলা মোড়, মতিঝিল শাপলা চত্বর, জয়কালি মন্দির হয়ে ইসকন মন্দিরে গিয়ে শেষ হবে। এর মধ্য দিয়েই সমাপ্তি ঘটবে রথযাত্রা উৎসবের ৮ দিনব্যাপী অনুষ্ঠানের।

পুরাণ অনুযায়ী, রথযাত্রার দিন রথে চেপে ভগবান জগন্নাথ ভাই বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে মাসির বাড়ি যাত্রা করেন। দিনটি সোজা রথ হিসেবে প্রচলিত। সোজা রথের যাত্রা শেষে দিন সাতেক পর আবার তারা ফিরে আসেন, সেই দিনটি উল্টো রথ হিসেবে পরিচিত।

গত ২০ জুন বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছিল সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথদেবের রথযাত্রা। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে অনুষ্ঠিত হয় রথযাত্রা উৎসব। রথযাত্রা উৎসবের কেন্দ্রস্থল উড়িষ্যা বা ওড়িশা রাজ্যের পুরীতে অবস্থিত জগন্নাথ দেবের প্রধান মন্দির। তবে ভারত ছাড়াও বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে এই উৎসব পালিত হয়। বাংলাদেশে সবচেয়ে প্রাচীন ও বৃহত্তম রথযাত্রা উৎসব হয় ঢাকার ধামরাইয়ে। ঢাকায় কেন্দ্রীয়ভাবে এ উৎসবের আয়োজন হয় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘে (ইসকন)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App