×

জাতীয়

চকবাজার থানার ওসিসহ তিন কর্মকর্তার বদলি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৩, ১২:০২ পিএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ডিএমপির চকবাজার থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ পরিদর্শক কাজী শাহিদুজ্জামান।

বুধবার (৫ জুলাই) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির বিষয়টি জানানো হয়।

আদেশে বলা হয়, ডিএমপির ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক কাজী শাহিদুজ্জামানকে চকবাজার থানায় ওসি হিসেবে বদলি করা হয়েছে। আর চকবাজার থানায় ওসি মো. আবদুল কাইউমকে সদর দপ্তর ও প্রশাসন বিভাগে বদলি করা হয়েছে।

এছাড়া ডিএমপির উত্তরা পশ্চিম থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইয়াসীন গাজীকে দক্ষিণখান থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App