×

জাতীয়

পরিবার নিয়ে মার্কিন দূতাবাসে বরখাস্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৬ পিএম

পরিবার নিয়ে মার্কিন দূতাবাসে বরখাস্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল
মার্কিন দূতাবাসে সপরিবারে আশ্রয় চেয়েছেন বরখাস্ত হওয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এমরান আহম্মদ ভূঁইয়া। শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে একটি ক্ষুদেবার্তার মাধ্যমে তার বর্তমান অবস্থা সংবাদমাধ্যমকে জানিয়েছেন। ওই ক্ষুদেবার্তায় তিনি বলেন, ‘আমি মার্কিন দূতাবাসে আজকে পুরো পরিবারসহ আশ্রয়ের জন্য বসে আছি। বাইরে পুলিশ। আজকে আমাকে চাকুরিচ্যুত করা হয়েছে ........। আমার ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে গত ৪-৫ দিন যাবত অনবরত হুমকি-ধামকি দেয়া হচ্ছে। এই সরকার ভালোবাসার প্রতিদান দেয় জেল দিয়ে। আমার আমেরিকার কোনো ভিসা নেই। স্রেফ ৩টা ব্যাগে এক কাপড়ে আমার ৩ মেয়েসহ কোনোক্রমে বাসা থেকে বের হয়ে এখানে বসে আছি। দোয়া করবেন আমাদের জন্য।’ গত ৪ সেপ্টেম্বর ডিএজি এমরান সাংবাদিকদের বলেন, ‘শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিবৃতিতে সই করব না।’ পরদিন আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘চিঠিতে সই না করার বক্তব্য দিয়ে এমরান শৃঙ্খলা ভঙ্গ করেছেন।’ শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে আইনমন্ত্রী বলেন, সরকারি চাকরির নীতিমালা ভঙ্গ করে গণমাধ্যমে সরকারের বিরুদ্ধে ‘মিথ্যাচার করায়’ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মেদ ভূঁইয়াকে বরখাস্ত করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App