×

জাতীয়

লোককবি রাধাপদ রায়ের উপর হামলার বিচার দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৩, ০৭:৩৯ পিএম

লোককবি রাধাপদ রায়ের উপর হামলার বিচার দাবি

শাহবাগে উদীচীর সাংস্কৃতিক সমাবেশ। ছবি: ভোরের কাগজ

প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেই কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার স্বভাবকবিখ্যাত লোককবি রাধাপদ রায়ের উপর দুর্বৃত্তদের ন্যক্কারজনক হামলার প্রতিবাদ এবং প্রধান আসামিসহ এ ঘটনার ইন্ধনদাতাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় শাহবাগ প্রজন্ম চত্বরে অনুষ্ঠিত হয় এ সাংস্কৃতিক সমাবেশ। উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমানের সভাপতিত্বে সমাবেশে উদীচী কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা মহানগরের অন্তর্ভুক্ত বিভিন্ন শাখা সংসদের শিল্পী-কর্মীরা ছাড়াও সমমনা বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে শুরুতেই বক্তব্য দেন বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম। এরপর একে একে বক্তব্য দেন প্রতিবাদী সামাজিক সাংস্কৃতিক গণসংগঠনসমূহ-এর পক্ষে রঘু অভিজিৎ রায়, গণজাগরণ মঞ্চ’র অন্যতম সংগঠক জীবনানন্দ জয়ন্ত ও আকরামুল হক, উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।

অধ্যাপক বদিউর রহমান বলেন, লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশে একজন বর্ষীয়ান লোককবির উপর যে নৃশংস কায়দায় হামলা চালানো হয়েছে তার নিন্দায় সোচ্চার হয়েছে সারাদেশ। বাহাত্তরের সংবিধানের মূলনীতি মেনে চললে আজকের বাংলাদেশে এমন ঘটনা দেখতে হতো না। একজন আসামি গ্রেপ্তার হলেও লোককবি রাধাপদ রায়-এর উপর হামলায় জড়িত অন্যজনকে এখনও গ্রেপ্তার করা যায়নি। এ ঘটনার ইন্ধনদাতাদেরও খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান উদীচীর সভাপতি।

অমিত রঞ্জন দে বলেন, একজন বর্ষীয়ান লোককবির উপর এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয় এবং কোনভাবেই গ্রহণযোগ্য নয়। তার উপর হামলাকারী সাম্প্রদায়িক মন্তব্য করে দম্ভোক্তির সঙ্গে উল্লেখ করেছে যে ‘হেঁদু মারলে কিছু হয় না’। বেশ কয়েক বছর ধরে হিন্দু সম্প্রদায়সহ দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর যে ধারাবাহিক হামলা হচ্ছে তার কোনটিরই বিচার না হওয়ার কারণেই লোককবির উপর হামলাকারী এমন দম্ভোক্তি করার সাহস পেয়েছে। অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িত সবাইকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান উদীচীর সাধারণ সম্পাদক।

সমাবেশে বক্তারা বলেন, দেশের জেলা উপজেলা পর্যায়ে দীর্ঘদিন ধরেই কবি-সাহিত্যিক-সঙ্গীত ও নাট্যশিল্পীসহ সংস্কৃতিকর্মীদের উপর হামলা করা, ভয়ভীতি দেখানোসহ নানাভাবে সুস্থ ধারার সংস্কৃতি চর্চাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে। লোককবি রাধাপদ রায়-এর উপর হামলা তারই ধারাবাহিকতা। এসব কর্মকাণ্ডের মাধ্যমে মুক্তিযুদ্ধের বিরোধী অপশক্তি দেশে অসাম্প্রদায়িক, মৌলবাদবিরোধী সুস্থ ধারার সংস্কৃতি চর্চাকে বাধা দিতে চায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App