×

জাতীয়

বাইডেনের ভুয়া উপদেষ্টা কারাগারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৩, ০৭:১৯ পিএম

বাইডেনের ভুয়া উপদেষ্টা কারাগারে

ফাইল ছবি

মিথ্যা পরিচয় দিয়ে বিশ্বাসভঙ্গের মামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা হিসেবে পরিচয় দেয়া জাহিদুল ইসলাম আরাফীকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিন আসামি জাহিদুল ইসলাম আরেফীকে আদালতে হাজির করে পুলিশ। এরপর তার বিরুদ্ধে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক সুজানুর ইসলাম। শুনানি শেষে আদালত বাইডেনের ভুয়া উপদেষ্টা আরেফিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পল্টন থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক শাহ আলম বিষয়টি জানান। এরআগে গত ২৯ অক্টোবর রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাহিদুল ইসলাম আরেফীকে আটক করা হয়। প্রসঙ্গত, বিএনপির মহাসমাবেশের দিন যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে একটি প্রতিনিধিদল বিএনপির কার্যালয়ে যাচ্ছে বলে খবর ছড়িয়ে পড়ে। এর পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয়ে নয়া পল্টনে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন জাহিদুল ইসলাম আরেফী নামের ওই ব্যক্তি। একপর্যায়ে তাকে নিয়ে সন্দেহ সৃষ্টি হয়। ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানায়, জাহিদুল ইসলাম আরেফী মার্কিন সরকারের কেউ না। এরপরই আরেফিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আসল খবর বের হয়ে আসলে বিষয়টি সারা দেশে আলোচনার বিষয় হয়ে যায়। এদিকে আরেফিকে গ্রেপ্তারের পর জানা গেছে, জাহিদুল ইসলাম আরেফীর ডাক নাম বেল্লাল। তার জন্ম ও বেড়ে ওঠা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায়। তিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে থাকেন। মাঝে মাঝে বাংলাদেশে আসেন জাহিদুল ইসলাম আরেফী। বিএনপি থেকে বাইডেনের উপদেষ্টা পরিচয় দিতে বলা হয় বলে জানান আরেফি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App