×

জাতীয়

মৈত্রী এক্সপ্রেস লক্ষ্য করে পেট্রল বোমা হামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৩, ০৩:০৩ পিএম

মৈত্রী এক্সপ্রেস লক্ষ্য করে পেট্রল বোমা হামলা

পাবনা জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান, পাবনা পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী, ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস ঘটনাস্থল পরিদর্শন করেন

বাংলাদেশ-ভারত মৈত্রী এক্সপ্রেস ট্রেনে পেট্রল বোমা হামলার ঘটনা ঘটেছে। বুধবার বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে পাবনার ঈশ্বরদী জংশন স্টেশন ছেড়ে যাওয়ার পর এ ঘটনা ঘটে।

এতে ট্রেনের বাইরের অংশে গ্লাসের ক্ষতি হয়েছে। তবে যাত্রীদের কোনো ক্ষতি ঘটনা ঘটেনি। পাকশী রেলওয়ে পুলিশের এসপি শাহাবুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, কলকাতা থেকে ছেড়ে আসার পর আন্তঃদেশীয় মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী জংশন স্টেশনে যথারীতি যাত্রাবিরতি করে। সেখানে অপারেশনাল কাজের পর ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করলে ঈশ্বরদী লোকশেড এলাকা অতিক্রম করে যাওয়ার সময় ট্রেনে কে বা কারা পেট্রল বোমা ছুড়ে। এতে ট্রেনটির ৭২১৯ নম্বর কোচের ডান পাশে আঘাত লেগে লাইনে ও আরেকটি পাশে পড়ে যায়। তবে ট্রেন সেখানে দাঁড়ায়নি।

হামলার ঘটনার পরপরই প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান।

পাবনার জেলা প্রশাসক মু: আসাদুজ্জামান, পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী, ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস ঘটনাস্থল পরিদর্শন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App