×

জাতীয়

লালবাগে নাশকতায় বিএনপির ৫০ জনের কারাদণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৩, ০৮:৫৪ পিএম

লালবাগে নাশকতায় বিএনপির ৫০ জনের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

রাজধানীর লালবাগে ২০১৩ সালে নাশকতার অভিযোগে পৃথক দুই ধারায় মামলায় বিএনপির ৫০ জন নেতাকর্মীর ৩ বছর ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সূত্রে বিষয়টি জানা গেছে। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, হাজী আলতাফ হোসেন, মোশারফ হোসেন ওরফে কালা খোকন, জামালুর রহমান চৌধুরী, শফিউদ্দিন আহমেদ সেন্টু, মো. সাইদুল ইসলাম, জিয়ার আলী তাইয়্যন, সাঈদ হোসেন সোহেল ওরফে ক্যাপ সোহেল, হাজী ফয়সাল, আরমান হোসেন বাদল, মো. জুম্মন, ফয়সাল আহম্মেদ, মো. তাজু, মো. রাসেল, রমজান আলী, মো. জিয়া, তাসাদ্দেক হোসেন বাবলু, মো. শাসীম, মুজিবুর রহমান ওরফে মান্জু, পলাশ চৌধুরী, জানে আলম, সজীব আহম্মেদ শিবলু, মো. রুবেল, হাসান উদ্দিন সোহেল, আবু নোমান, খলিলুর রহমান ওরফে রিপন, মো. শহিদুল ইসলাম, মাহফুজুর রহমান, মো. চাঁন মিয়া, মাহবুব হোসেন পিচ্চি, কালা বাবু, মো. আনোয়ার হোসেন ওরফে মাহবুব, মো. সালাউদ্দিন, মোহাম্মদ মোস্তাফা, মো. সোহেল, আলমগীর কবির সেলিম, সোহাগ হোসেন বিপ্লব, ওহাব মিয়া, ওমর ফারুক, টিটু মিয়া, জাকির আহম্মেদ বাবু, আলমগীর হোসেন, মো. কামাল আকন, হারিছুল হক, তানজিরুল রহমান, মো. ইমরান হোসেন, মো. মামুন সোহেল, মো. আরমান হোসেন, ইমাম হোসেন ইমন, মো. সেলিম, আকবর আহম্মদ আকবর। নাশকতার অভিযোগে ২০১৩ সালের নভেম্বরে রাজধানীর লালবাগ থানায় মামলা করে পুলিশ। তদন্ত শেষে পুলিশ ৭৭ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App