×

জাতীয়

মিরসরাইয়ে ট্রাক চাপায় নিহত ৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১০:৩৫ এএম

মিরসরাইয়ে ট্রাক চাপায় নিহত ৫
মিরসরাই উপজেলার ঠাকুরদীঘি বাজারে ট্রাক চাপায় ৪ সিএনজি অটোরিকশা চালকসহ ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন জন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদীঘি সিএনজি স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিএনজি অটোরিকশা চালক শাহ আলম ( ৪০), দিদারুল আলম ( ৩৫), কামরুল ( ৪৫) ও মোশারফ ( ২৬) এবং অটোরিকশার যাত্রী মহিউদ্দিন (৬০)। আহতরা হলেন-অটোরিকশার যাত্রী দুই সহোদর লিটন ( ২৫) ও সোহেল ( ২২) এবং নবী (৩০)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মিরসরাইয়ের ঠাকুরদীঘি বাজারে ঠাকুরদীঘি ঝুলনপোল লাইনের অটোরিকশা স্ট্যান্ডে সিএনজি অটোরিকশা চালকরা যাত্রীর জন্য অপেক্ষায় ছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকামুখি কয়েলবোঝাই একটি ট্রাক মহাসড়কের পশ্চিম পাশে গিয়ে অটোরিকশা চালকদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৪ জন মারা যান। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সীতাকুন্ডে মারা যান চালক মোশাররফ। ঘটনার পর মিরসরাই ও কুমিরা ফায়ার সার্ভিস ইউনিট উদ্ধার তৎপরতা চালায়। কুমিরা ইউনিটের স্টেশন অফিসার শামছুল আলম জানান, লাশগুলো স্বজনদের হাতে তুলে দেয়া হয়েছে। ঘাতক ট্রাকের ড্রাইভারকে স্থানীয়রা জোরারগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দিয়েছন। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটির চালক ঘুমন্ত অবস্থায় ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App