×

জাতীয়

ফতুল্লায় ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণে নিহত ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০১৮, ০২:১৯ পিএম

ফতুল্লায় ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণে নিহত ১
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণে সেলিম নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এতে দগ্ধ হয়েছেন আরও এক শ্রমিক। শনিবার ভোরে ফতুল্লার দক্ষিণ শিহাচর লালখা খানকার মোড় এলাকায় আল নাসির ওয়াশিং ডাইং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই কারখানার গেটে তালা দিয়ে আত্মগোপন করেছে মালিক পক্ষ। নিহত সেলিম মুন্সিগঞ্জে সিরাজদীখান এলাকার বাবুল খানের ছেলে। শনিবার সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৫টায় বিকট শব্দ হয়। এতে আশপাশের লোকজনের ঘুম ভেঙে যায়। এ সময় সেলিম ও আব্দুল্লাহ নামে দুই শ্রমিককে মুমূর্ষু অবস্থায় কারখানা থেকে মালিক পক্ষের লোকজনকে নিয়ে যেতে দেখেন। এরপর কারখানার গেটে তালা দিয়ে মালিকপক্ষও চলে যায়। ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, খোঁজ খবর নেয়ার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারখানা কর্মকর্তা জয় মিয়া জানান, কারখানায় বিস্ফোরণের পর সেলিম দগ্ধ হলে ঢাকা মেডিকেলে নেয়া হয়। সেখানেই সকালে তার মৃত্যু হয়। পরে তার স্বজনরা মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App