×

জাতীয়

মাগুরায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০১৮, ১০:৪৫ এএম

মাগুরায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১
মাগুরা সদর উপজেলার আমুরিয়া গ্রামে সামাজিক কোন্দলের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে আলম মোল্লা (৬০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। শনিবার (২৭ অক্টোবর) সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত থেমে থেমে এ সংঘর্ষ চলে। আহতদের মাগুরা ৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সদর থানার উপ পরিদর্শক (এসআই) মবিন জানান, এই গ্রামে দীর্ঘদিন ধরে দু’পক্ষের মধ্যে সামাজিক কোন্দল চলে আসছিল। এ নিয়ে সকালে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হয় আলম মোল্লা নামে একজন। তাকে উদ্ধার করে মাগুরা ৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App