×

জাতীয়

পাংশায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০৩ এএম

রাজবাড়ীর পাংশা উপজেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। বুধবার রাত আড়াইটার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের উপজেলার মাছপাড়া ইউনিয়নের গোপালপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- বগুড়ার নন্দিগ্রাম থানার পূর্ব বাশ বাড়িয়া গ্রামের মো. মিলন হোসেন (২২) ও জামাল হোসেন (২৫)। পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মাগুরা থেকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন ওই দুই ব্যক্তি। পথে দুর্ঘটনায় পড়ে তারা নিহত হন। খবর পেয়ে ভোর রাতে লাশ উদ্ধার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App