×

জাতীয়

পিরোজপুর কারাগারে হাজতির মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০১৭, ১১:৩৭ এএম

হৃদরোগে আক্রান্ত হয়ে পিরোজপুর কারাগারে জাকির হোসেন (৫৪) নামে হত্যা মামলার এক হাজতির মৃত্যু হয়েছে। বুধবার ভোর পৌনে পাঁচটার দিকে তিনি পিরোজপুর সদর হাসপাতালে মারা যান। জাকির হোসেন কাউখালী উপজেলার জিগবা সাতুরিয়া গ্রামের মৃত মোকলেস তালুকদারের ছেলে। সে সাতুরিয়া ইউপির সাবেক সদস্য ছিলেন। কারাগার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ২৯ অক্টোবর থেকে জাকির হোসেন কারাগারে রয়েছেন। তিনি ২০১৩ সালের ২০ আগস্ট কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামের এনামুল হত্যা মামলার আসামি। বুধবার ভোর সোয়া চারটার দিকে বুকে ব্যথা অনুভব করলে তাকে পিরোজপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। পিরোজপুর জেলা কারাগারের জেল সুপার শামিম ইকবাল জানান, মৃতের মরদেহের ময়নাতদন্ত করা হবে। এরপর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পিরোজপুর সদর হাসপাতালের আরএমও ননী গোপাল রায় বলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে জাকির হোসেনের মৃত্যু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App