প্রিন্ট: ০৯ জুন ২০২৬, ০৩:৪৬ এএম
আরো পড়ুন
হবিগঞ্জের বানিয়াচংয়ে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০১৮, ১০:৪৬ এএম
মাইক্রোবাস ও জিপের সংঘর্ষে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রত্না বাজার এলাকায় একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।
সোমবার সকাল ৯টার দিকে হবিগঞ্জ-বানিয়াচং সড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহত কারো নাম ঠিকানা জানা যায়নি।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, সকালে হবিগঞ্জ থেকে বনিয়াচংগামী মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা জিপটির মুখোমুখি সংঘর্ষ হলে সাতজন গুরুতর আহত হন। এ অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। বাকিরা হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন