×

জাতীয়

শাহবাগে বাসের ধাক্কায় নারী নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২৪, ১২:১১ পিএম

শাহবাগে বাসের ধাক্কায় নারী নিহত

ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগ আজিজ সুপার মার্কেটের সামনে বাসের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ে এক নারী নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৪৫ বছর। আজ মঙ্গলবার (১২ মার্চ) সকাল সোয়া ৮টার দিকে আজিজ সুপার মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম জানান, আজিজ সুপার মার্কেটের সামনে রাস্তা পার হওয়ার সময় সাভার পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই নারীকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পথচারীরা তাকে হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, ওই নারীর পরনে ছিলো চেক শাড়ি কাপড়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার পরপরই বাসটিকে জব্দ এবং চালককে আটক করা হয়।

এদিকে সকাল ৬টার দিকে মহাখালিতে অপর একটি দুর্ঘটনা ঘটে। মহাখালী সেতু ভবনের সামনে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারের উপর উঠিয়ে দিলে ৭ যাত্রী আহত হয়। আহতরা হলেন, মো. কায়েস (৩৮), কাইয়ুম (২৬), কামরুল সর্দার (৬০), লায়লা (১০), শিহাব (৩৬), জবা (১৬) ও আমিনুল ইসলাম (৪৬)।

তেজগাঁও ফায়ার স্টেশনের লিডার আব্দুল হান্নান জানান, সৌদি প্রবাসী মো. কায়েস আজ ভোরে দেশে ফেরেন। তাকে নিতে গ্রাম থেকে এসেছিলেন স্বজনরা। সকালে সবাই মিলে মাইক্রেবাসটিতে করে গ্রামের বাড়ি নড়াইলের লোহাগড়ায় ফিরছিলেন। পথে মহাখালী সেতু ভবনের সামনে গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের উপর উঠিয়ে দেয়। এতে গাড়িটিতে থাকা সবাই কমবেশি আহত হন। পরবর্তীতে খবর পেয়ে তাদেরকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, সবাইকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাদের অবস্থায় আশঙ্কামুক্ত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App