×

জাতীয়

জামালপুরে দুস্থ-অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

Icon

ইসলামপুর, জামালপুর

প্রকাশ: ১৬ মার্চ ২০২৪, ০৫:০৮ পিএম

জামালপুরে দুস্থ-অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

জামালপুরের ইসলামপুরে দুস্থ -অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। 

শনিবার (১৬ মার্চ) দুপুরে জামালপুরের ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন। 

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সৌদি আরবের কিং সালমান হিউম্যানিট্যারিয়ান এইড ও রিলিফ সেন্টার এ খাদ্যসামগ্রী সরবরাহ করে। এদেশে তাদের সহযোগী প্রতিষ্ঠান সানবুলাহ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মাধ্যমে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। 

ইসলামপুর উপজেলার দুস্থ-অসহায় এক হাজার পরিবারকে এই খাদ্যসামগ্রী প্রদান করা হয়। খাদ্যসামগ্রীর মধ্য ছিল চাল, মসুর ডাল, চিনি, লবণ ও তেল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুস ছালাম, সহসভাপতি জামাল আব্দুল নাছের চৌধুরী, মজিবর রহমান শাহজাহান ও আ. রাজ্জাক লাল মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App