×

জাতীয়

বাস ভাড়া কমতে পারে ৩ পয়সা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৪, ০৩:০১ পিএম

বাস ভাড়া কমতে পারে ৩ পয়সা

ছবি: সংগৃহীত

ডি‌জে‌লের দাম ২ দফায় লিটা‌রে ৩ টাকা কমায় বাস ভাড়া কি‌লো‌মিটা‌রে ৩ পয়সা কমতে পারে। বাংলাদেশ সড়ক প‌রিবহন কর্তৃপ‌ক্ষের (বিআরটিএ) ভাড়া নির্ধারণ কমিটি এ সুপা‌রিশ ক‌রে‌ছে। সরকা‌রের অনু‌মোদন পে‌লে হ্রাসকৃত ভাড়া কার্যকর হ‌বে।

সোমবার (১ এপ্রিল) রাজধানীর বনানীতে বিআরটিএ সদর দপ্তরে ভাড়া নির্ধা‌রণ ক‌মি‌টির সভা অনুষ্ঠিত হয়। বাস মা‌লিকরাও ভাড়া কমা‌নোর সুপা‌রিশে একমত পোষণ করেন।

বিআর‌টিএ চেয়ারম‌্যান নূর মোহাম্মদ মজুমদার জানান, ভাড়া কমা‌নোর সুপা‌রিশ আজই মন্ত্রণাল‌য়ে পাঠা‌নো হ‌বে। সরকার প্রজ্ঞাপন জা‌রি কর‌লে তা কার্যকর হ‌বে।

ক‌মি‌টির সুপারিশ অনুযায়ী, দূরপাল্লার বা‌সে প্রতি কিলোমিটারের প্রতি ভাড়া ২ টাকা থেকে ১৫ থেকে কমিয়ে ২ টাকা ১২ পয়সা এবং ঢাকা-চট্টগ্রাম মহানগরীতে ২ টাকা ৪৫ টাকা থেকে কমিয়ে ২ টাকা ৪২ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App