×

জাতীয়

এমপি আনার হত্যা

আদালতে দোষ স্বীকার করে সেলেস্তির জবানবন্দী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০২৪, ০৮:২৪ পিএম

আদালতে দোষ স্বীকার করে সেলেস্তির জবানবন্দী

ছবি: ভোরের কাগজ

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে খুনের উদ্দেশে অপহরণের মামলার অন্যতম আসামি সেলেস্তি রহমান ওরফে শিলাস্তি রহমান (২২) আদালতে নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

সোমবার (৩ মে) রিমান্ড চলাকালে শিলাস্তি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার মাহফুজুর রহমান। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তার জবানবন্দি রেকর্ড করেন। রাত ৮ টা ৪০ মিনিটে সেলেস্তির জবানবন্দী গ্রহণ শেষ হয়। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

আরো পড়ুন: আনার হত্যার ১০ আসামির ব্যাংক হিসাবের অনুসন্ধানে ডিবি

আদালত সূত্রে জানা গেছে, শিলাস্তি রহমানসহ তিনজনের গত ২৪ মে আটদিন এবং ৩১ মে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। অপর দুই আসামি হলেন—শিমুল ভূঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভূঁইয়া ওরফে আমানুল্যাহ সাঈদ (৫৬) এবং তানভীর ভূঁইয়া (৩০)।

এর আগে, গত ২২ মে শেরেবাংলা নগর থানায় নিহত সংসদ সদস্যের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বাদী হয়ে অপহরণ মামলাটি দায়ের করেন। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৪ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App