×

জাতীয়

প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার আহ্বান আমির খসরুর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুন ২০২৪, ০৫:১৭ পিএম

প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার আহ্বান আমির খসরুর

ছবি: ভোরের কাগজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রবাসীরা বাংলাদেশের শক্তির উৎস। স্বাধীনতা সংগ্রামের সময় যেভাবে বিদেশে জনমত তৈরি করে বাংলাদেশের স্বাধীনতা ত্বরান্বিত করা হয়েছিলো আজও ঠিক একই বাস্তবতা বিরাজ করছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বর্তমান সরকারের দুঃশাসন, দুর্নীতি, মানবতা বিরোধী এবং অগণতান্ত্রিক সকল কাজের প্রচার করতে হবে। 

নিউ ইংল্যান্ড বিএনপি শাখার উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বুধবার যুক্তরাষ্ট্রের বোস্টন শহরে আয়োজিত দোয়া এবং আলোচনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আরো পড়েন: নির্বাচনী কর্মকর্তাদের ট্রলারকে লক্ষ্য করে শতাধিক গুলি

নিউ ইংল্যান্ড বিএনপির সভাপতি সৈয়দ বদরে আলম সাইফুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ছিলেন নিউ ইংল্যান্ড বিএনপির প্রধান উপদেষ্টা কাজী নুরুজ্জামান, প্রফেসর ড. জামাল খান, ব্রিস্টল কাউন্টি বিএনপির সভাপতি জনাব রাহিদুল ইসলাম, তানভির নেওয়াজ এবং মো. রেজাউল করিম। নিউ ইংল্যান্ড বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এমডি সাইফুল ইসলাম কাজলের সঞ্চালনা করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোলাম ফারুক, মোশারফ হোসেন, সাজ্জাদ হোসেন, মনিরুজ্জামান, আশিকুর রহমান, ড. সারওয়ার চৌধুরী, মুসাভি ফারদিন এবং সৈয়দ জারিফ আলম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App