×

জাতীয়

‘আদালতে লোহার খাঁচায় দাঁড়িয়ে থাকা অপমানজনক’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৪, ০১:০৮ পিএম

‘আদালতে লোহার খাঁচায় দাঁড়িয়ে থাকা অপমানজনক’

ছবি: সংগৃহীত

নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মুহাম্মদ ইউনূস-এর মতে আদালতে শুনানি চলাকালে একজন নিরপরাধ নাগরিক একটি লোহার খাঁচার (কাঠগড়া) ভেতর গিয়ে দাঁড়িয়ে থাকার বিষয়টি অত্যন্ত অপমানজনক।

বুধবার (১২ জুন) সকালে ঢাকার বিশেষ জজ আদালত-৪ প্রাঙ্গণে সংবাদ মাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

ড. ইউনূস বলেন, অনেক হয়রানির মধ্যে আছি। আমরা সবাই মিলে আজকে সারাক্ষণ খাঁচার মধ্যে ছিলাম। আমি আগেও প্রশ্নটা তুলেছি, আবারও সবার জন্য তুলছি। এটা কি ন্যায্য হলো? শুধু আমার বিষয় না, যে কেউ। আমি যতটুকু জানি, যতদিন অপরাধী প্রমাণিত না হচ্ছে, ততদিন তিনি নিরপরাধ। আদালতে শুনানি চলাকালে একজন নিরপরাধ নাগরিককে একটা লোহার খাঁচার ভেতরে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, এটা আমার কাছে অত্যন্ত অপমানজনক। অত্যন্ত গর্হিত কাজ বলে মনে হয়েছে। এটা কারও ক্ষেত্রেই যেন প্রযোজ্য না হয়।

আরো পড়ুন: দুর্নীতি মামলায় ড. ইউনূসের বিচার শুরু

তিনি বলেন, একটা সভ্য দেশে কেন এরকম হবে! আদালতে শুনানিকালে কেন একজন নাগরিককে খাঁচার ভেতরে পশুর মতো দাঁড়িয়ে থাকতে হবে। যেখানে এখনো বিচার শুরুই হয়নি, যেখানে অপরাধী সাব্যস্ত হওয়ার কোনো সুযোগই হয়নি। নিরপরাধ নাগরিক কেন খাঁচার ভেতর- এই প্রশ্নটা তুললাম।

নোবেল জয়ী অর্থনীতিবিদ বলেন, যারা আইনজ্ঞ আছেন, বিচার ব্যবস্থার সঙ্গে জড়িত আছেন, তারা পর্যালোচনা করে দেখুন। এটা রাখার দরকার আছে না কি সারা দুনিয়ায় সভ্য দেশে যেভাবে হয় সেভাবে হবে। আমরাও সভ্য দেশের তালিকার মধ্যে অন্তর্ভুক্ত হতে পারি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App