×

জাতীয়

বাংলাদেশিদের জন্য ই-মেডিকেল ভিসা চালুর ঘোষণা মোদির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৪, ০৩:৪৭ পিএম

বাংলাদেশিদের জন্য ই-মেডিকেল ভিসা চালুর ঘোষণা মোদির

ছবি : সংগৃহীত

বাংলাদেশিদের জন্য ই-মেডিকেল ভিসা সুবিধা চালু করবে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপা‌শি রংপুরে দেশটির একটি নতুন সহকারী হাইকমিশন খোলার কথাও জানান তিনি।

শ‌নিবার (২২ জুন) দি‌ল্লি‌র হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে গণমাধ্যমে দেয়া বিবৃতিতে এসব তথ্য জানান মো‌দি।

নরেন্দ্র মোদি জানান, ভারত বাংলাদেশিদের জন্য ই-মেডিকেল ভিসা সুবিধা চালু করবে। বাংলাদেশের উত্তর-পশ্চিম অঞ্চলের মানুষের সুবিধার্থে রংপুরে একটি নতুন সহকারী হাইকমিশন খোলার উদ্যোগও নিয়েছে তার সরকার।

বাংলাদেশ ভারতের বৃহত্তম উন্নয়ন সহযোগী উল্লেখ করে মোদি বলেন, আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দিই।

এ সময় ও‌য়ে‌স্ট ইন্ডিজে টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ-ভারতের মধ্যে হতে যাওয়া ম্যাচের জন্য দুই দলকে শুভকামনা জা‌নিয়েছেন মো‌দি।

আরো পড়ুন : ভারত বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিবেশী-বিশ্বস্ত বন্ধু

শেখ হাসিনা-‌মো‌দির বৈঠক নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দেশের মধ্যে ঐতিহাসিক বন্ধন আরো গভীর করার লক্ষ্যে আলোচনা করেছেন।

এই আলোচনায় উন্নয়ন অংশীদারত্ব, জ্বালানি, পানিসম্পদ, বাণিজ্য, প্রতিরক্ষা সহযোগিতা এবং আরো অনেককিছুসহ দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এদিন সকালে ফোরকোর্টের রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়। এসময় শেখ হাসিনা সশস্ত্র সালাম গ্রহণ ও গার্ড অব অনার পরিদর্শন করেন। সকাল ৯টায় রাষ্ট্রপতি ভবনে পৌঁছালে তাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচিবালয়ে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যা ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে নয়াদিল্লি ত্যাগ করবেন। রাত ৯টায় তিনি ঢাকায় অবতরণ করবেন বলে আশা করা হচ্ছে।

সবশেষ, ২০২১ সালের সেপ্টেম্বরে শেখ হাসিনা দিল্লিতে শেষ দ্বিপক্ষীয় সফর করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

দিল্লিতেও বিজেপির ঝুলিতে গেলো তৃণমূলের কুড়ি ভোট

দিল্লিতেও বিজেপির ঝুলিতে গেলো তৃণমূলের কুড়ি ভোট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App