×

জাতীয়

২-৫বার লেনদেনের পর অনেক অ্যাকাউন্ট বন্ধ করে দেন মতিউর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৪, ০৬:০৬ পিএম

২-৫বার লেনদেনের পর অনেক অ্যাকাউন্ট বন্ধ করে দেন মতিউর

২-৫বার লেনদেনের পর অনেক অ্যাকাউন্ট বন্ধ করে দেন মতিউর। ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আলোচিত সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে এবার পাওয়া গেল নতুন অভিযোগ। জানা গেছে তার ব্যাংক হিসাব জব্দ করার আগিই অন্তত ৮ কোটি টাকা তুলে নিয়েছিলেন মতিউর। সম্প্রতি তার ব্যাংক হিসেব পর্যালোচন করে এসব তথ্য গণমাধ্যমকে জানিয়েছে দুদক।

মতিউরের ছেলের ছাগল কাণ্ড গণমাধ্যমে আসার পর অন্তত ৮ কোটি টাকা সরিয়ে ফেলেছেন তিনি। দুদকের তথ্যানুসারে মতিউরের একাউন্টে পাওয়া গেছে ৪ কোটি টাকা। দেশে এই সমালোচিত কর্মকর্তার মোট ১১৫টি ব্যাংক একাউন্টের তথ্য পাওয়া গেলেও বেশিরভাগ হিসেবই ২-৫ বার ব্যবহার করা হয়েছে। পরে সেগুলো বন্ধ করে দেয়া হয়েছে।

এর আগে গত ঈদুল আজহার আগে ছেলে মুশফিকুর রহমান ইফাতের ১৫ লাখ টাকায় ছাগল কেনার খবর প্রকাশিত হওয়ার পর মতিউর রহমান দেশজুড়ে সমালোচিত হন। পরে বিভিন্ন গণমাধ্যমে মতিউর ও তার পরিবারের দেশে-বিদেশে বিপুল সম্পদের তথ্য প্রকাশ করা হয়। তাদের সম্পদের খোঁজে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত ২৫ জুন দুদকের অনুরোধে মতিউর রহমান ওরফে পিন্টু, তার দুই স্ত্রী ও পাঁচ সন্তানের ব্যাংক হিসাব জব্দ করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একই সঙ্গে তাদের মুঠোফোনে আর্থিক সেবার (এমএফএস) হিসাব ও শেয়ারবাজারের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব জব্দ করার নির্দেশ দেয়া হয়েছে।

নিয়ম অনুযায়ী- অভিযুক্ত ৮ জনের ব্যাংক, এমএফএস ও বিও হিসাবের যাবতীয় তথ্য চেয়েছে বিএফআইইউ। তথ্য চাওয়ার ৫ কার্যদিবসের মধ্যে তাদের ব্যাংক হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। পরে ব্যাংকগুলো থেকে তাদের ব্যাংক হিসাবের তথ্য দেয়া হয় বিএফআইইউর কাছে। তথ্য পেয়ে সংস্থাটি দুদককে ব্যাংক হিসাবের তথ্য পাঠিয়েছে।

আরো পড়ুন: ছাগল নিয়ে হট্টগোলের মধ্যে ব্যাংক থেকে টাকা সরিয়ে ফেলেন মতিউর

জানা গেছে, ১০ জুন আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের ব্যাংক অ্যাকাউন্টগুলোতে মোট ১২ কোটি টাকা ছিল। ছেলের ‘ছাগলকাণ্ড’ সমালোচনায় তিনি ব্যাংক থেকে অন্তত ৮ কোটি টাকা তুলে নেন। এরই মধ্যে বিএফআইইউ থেকে ব্যাংক হিসাব জব্দ করা হলে বাকি অর্থ তুলে নেয়ার সুযোগ পাননি মতিউর। ফলে তার ব্যাংক হিসাবে প্রায় ৪ কোটি টাকা থেকে যায়।

টাইমলাইন: ছাগলকাণ্ডে বিপাকে মতিউর

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App