সহযোগী সংগঠনগুলোর সঙ্গে জরুরি বৈঠকে ওবায়দুল কাদের
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ০১:৩৭ পিএম
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত
দলের কেন্দ্রীয় নেতা এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রাজনৈতিক কার্যালয়ে জরুরি ঐ বৈঠক শুরু হয়।
বৈঠকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সহ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নিয়েছেন। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আরো পড়ুন : শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে যা বললেন ব্যারিস্টার সুমন
