×

জাতীয়

কোটা ইস্যুতে সর্বশেষ যা জানালেন অ্যাটর্নি জেনারেল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৪, ০৫:২৫ পিএম

কোটা ইস্যুতে সর্বশেষ যা জানালেন অ্যাটর্নি জেনারেল

ছবি: সংগৃহীত

আন্দোলনকারীদের জন্য আদালতের দরজা খোলা। তারা নিজে বা আইনজীবীর মাধ্যমে আদালতে বক্তব্য দেয়ার সুযোগ পাবেন। আগামী রবিবার আপিল বিভাগে শুনানির আবেদন করে দ্রুততার সঙ্গে শুনানি শেষের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

বৃহস্পতিবার (১৮ জুলাই) এক সংসাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এদিকে জাতীয় সংসদ ভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে রাজি সরকার।

আরো পড়ুন: ভাঙচুর ও অগ্নিকাণ্ডে আমরা জড়িত নই

আইনমন্ত্রী বলেন, হাইকোর্টের পরিপত্র বাতিল নিয়ে হাইকোর্টের শুনানি এগিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য আমাকে ও শিক্ষামন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী।

আনিসুল হক বলেন, আমরা কোটা সংস্কারের পক্ষে। কোটা নিয়ে আদালতে যখন শুনানি হবে, তখন সরকারের পক্ষ থেকে একটা প্রস্তাব দেয়া হবে। 

তিনি আরো জানান, গত মঙ্গলবার শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে ৬ জন নিহতের ঘটনায় হাইকোর্টের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App