×

জাতীয়

আবু সাঈদ হত্যা: তদন্তকাজ পরিচালনা করবেন যারা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪, ০১:১২ পিএম

আবু সাঈদ হত্যা: তদন্তকাজ পরিচালনা করবেন যারা

ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ নিহত ও সহিংসতার ঘটনা তদন্তে রংপুর পৌঁছেছে তিন সদস্যের বিচার বিভাগীয় কমিশন। রবিবার (৪ আগস্ট) সকালে সেখানে পৌঁছান তারা।

আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার শেখ মোহা. আমিনুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়। বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের নেতৃত্বে কমিশনের সদস্যরা রংপুর সার্কিট হাউসে অবস্থান করছেন। ৮ আগস্ট পর্যন্ত সেখানে অবস্থান করে তদন্তকাজ পরিচালনা করবেন তারা।

মূলত ১৬ থেকে ২১ জুলাই পর্যন্ত কোটাবিরোধী আন্দোলন ঘিরে সহিংসতায় হতাহতের বিষয়ে প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি গ্রহণ করবেন তিন সদস্যের বিচার বিভাগীয় কমিশন। পাশাপাশি তারা ঘটনাস্থলগুলো পরিদর্শন করবেন।

জেলা প্রশাসনের কর্মসূচির তালিকা অনুযায়ী, সোমবার (৫ আগস্ট) সকালে কমিশনের সদস্যদের রংপুর সার্কিট হাউসে সাক্ষ্য গ্রহণ করার কথা রয়েছে।

পরদিন ৬ আগস্ট নিহত সাজ্জাদ হোসেন, মোসলেম উদ্দিন মিলন ও মো. মানিক মিয়ার বিষয়ে এবং ৭ আগস্ট নিহত মেরাজুল ইসলাম ও আবদুল্লাহ আল তাহেরের বিষয়ে সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে।

আরো পড়ুন: যুবলীগের দখলে মিরপুর-১০ এলাকা

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App