×

জাতীয়

ড. ইউনূসের বিশেষ সহকারী হলেন আলী ইমাম মজুমদার, পাবেন যেসব সুবিধা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ০৮:৫৭ পিএম

ড. ইউনূসের বিশেষ সহকারী হলেন আলী ইমাম মজুমদার, পাবেন যেসব সুবিধা

সাবেক মন্ত্রিপরিষদ সচিব এবং নির্বাচন ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ আলী ইমাম মজুমদার। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন আলী ইমাম মজুমদার। তিনি সাবেক মন্ত্রিপরিষদ সচিব এবং নির্বাচন ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ।

সোমবার (১২ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্তক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে থাকাকালীন উপদেষ্টার পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন আলী ইমাম মজুমদার।  

গত ‌৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। ওই দিনই তার মন্ত্রিসভা বিলুপ্ত হয়। পরের দিন দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এরপর গত ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তী সরকার। যার প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।  এছাড়া অন্তর্বর্তী সরকারে রয়েছেন ১৬ জন উপদেষ্টা। ইতোমধ্যে রাষ্ট্র সংস্কারের কাজ শুরু করেছেন তারা।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App