×

জাতীয়

বিমানের এমডি থেকে ওএসডি করা হলো জাহিদুল ইসলামকে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ০৩:৫৩ পিএম

বিমানের এমডি থেকে ওএসডি করা হলো জাহিদুল ইসলামকে

ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাহিদুল ইসলাম ভূঞাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

বিসিএস (প্রশাসন) ১৮তম ব্যাচের কর্মকর্তা জাহিদুল ইসলাম এর আগে তিনি ৫ বছর প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের একান্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে জাহিদুল ইসলাম কে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করে ওএসডি করা হয়েছে।

আরো পড়ুন: শেখ হাসিনার বিরুদ্ধে আরো দুই হত্যা মামলা

মন্ত্রণালয়ের উপসচিব আলমগীর কবির স্বাক্ষরিত আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে।

জাহিদুল ইসলাম এ বছরের মে মাসের শেষ সপ্তাহে বিমানের এমডি ও সিইওর দায়িত্ব পান। মাত্র আড়াই মাসের মাথায় তাকে সরিয়ে দেয়া হলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App