×

জাতীয়

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ার সিদ্ধান্ত, এস আলমের শেয়ার সরকারের জিম্মায়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৪, ০৪:১৪ পিএম

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ার সিদ্ধান্ত, এস আলমের শেয়ার সরকারের জিম্মায়

ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দি‌য়ে সরকারের সহ‌যোগিতায় ছোট আকা‌রে বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বুধবার (২১ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড রু‌মে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। 

আরো পড়ুন: আগামী মাস থেকে পলিথিনের বিরুদ্ধে অভিযান: পরিবেশ উপদেষ্টা

ড. আহসান এইচ মনসুর বলেন, বোর্ড গঠনের পাশাপাশি দুই এক‌দি‌নের মধ্যেই স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয়া হবে। পর্যায়ক্রমে এস আল‌মের দখ‌লে থাকা সব ব্যাংকের পর্ষদের বিষয়ে ব্যবস্থা নেয়া হ‌বে। 

তিনি বলেন, এখন ইসলামী ব্যাংকে এস আল‌ম গ্রুপ বা তার স্বার্থ সং‌শ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠান ছাড়া অন্য কা‌রো না‌মে এককভা‌বে দুই শতাংশ শেয়ারের মালিক নেই। তাই পরবর্তী‌তে যখন কো‌নো শেয়ার‌হোল্ডার দুই শতাংশ শেয়ারের মা‌লিক হ‌বেন, তখন তা‌দের ম‌ধ্য থে‌কে প‌রিচালক নি‌য়োগ দেয়া হ‌বে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই স্বাধীন পরিচালনা পর্ষদ গঠিত হবে। নামে-বেনামে নেয়া ঋণ পরিশোধ না করা পর্যন্ত ইসলামী ব্যাংকের এস. আলমের শেয়ার সরকারের জিম্মায় থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App