×

জাতীয়

হাসনাত আবদুল্লাহর খোঁজ নিলেন তারেক রহমান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ০৫:৩০ পিএম

হাসনাত আবদুল্লাহর খোঁজ নিলেন তারেক রহমান

ছবি: ভোরের কাগজ

সচিবালয়ের সামনে আনসারদের হামলায় গুরুতর আহত হয়ে সিএমএইচে ভর্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহর খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

বুধবার (২৮ আগস্ট) বিকেলে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম সিএমএইচে গিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।

আরো পড়ুন: বন্যার কারণে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সীমিত করলো বিএনপি

উল্লেখ্য আনসারের হামলায় গুরুতর আহত হয়ে সচিবালয়ের সামনে অচেতন অবস্থায় পড়ে থাকলে বিএনপির নেতাকর্মীরা তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করেন এবং সঙ্গে সঙ্গে আইসিইউর ব্যবস্থা করেন। তার গুরুতর আহতের খবর শুনে সে সময় ঢাকা মেডিকেলে ছুটে যান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। 

পরে ডা. রফিকুল ইসলামসহ ড্যাবের চিকিৎসকরা তাকে তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App