×

জাতীয়

ভারতের পাচারের সময় যেভাবে জব্দ হয় ৪৬ কেজি ইলিশ

Icon

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৪, ১১:১৭ পিএম

ভারতের পাচারের সময় যেভাবে জব্দ হয় ৪৬ কেজি ইলিশ

সীমান্তে ইলিশ জব্দ। ছবি: ভোরের কাগজ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্তে ভারতে পাচারের সময় ৪৬ কেজি ৫০০ গ্রাম ইলিশ মাছ জব্দ করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৩১ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের একটি টহল দল অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ ইলিশ মাছ জব্দ করে।

বিজিবি সূত্রে জানা যায়, লাউড়েরগড়ের শাহিদাবাদ এলাকা দিয়ে চোরাকারবারিরা ইলিশ মাছ ভারতে পাচারের চেষ্টা করছিল। এমন সংবাদের ভিত্তিতে লাউড়েরগড় ক্যাম্পের কমান্ডার মুহিদুর রহমানের নেতৃত্বে একটি টহল দল অভিযান চালায়। অভিযানের সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ২টি কর্কশিট ভর্তি ইলিশ মাছ ফেলে পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, সীমান্ত এলাকার বাসিন্দারা নিজেরাই ইলিশ মাছ সহজে পান না, অথচ চোরাকারবারিরা দেশের মূল্যবান সম্পদ বিদেশে পাচারের চেষ্টা করছে। তারা আরো বলেন, বেশি লাভের আশায় দেশের সম্পদ পাচার করা চোরাকারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া প্রয়োজন।

বিজিবির লাউড়েরগড় ক্যাম্পের কমান্ডার মুহিদুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্ত এলাকায় কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। 

আরো পড়ুন: যে কারণে আল্লাহর কাছে বিচার দিলেন রনি

তিনি আরো বলেন, দেশের সম্পদ রক্ষায় বিজিবি কোনো ছাড় দেবে না এবং এ ধরনের অপকর্ম রোধে তাদের টহল ও নজরদারি আরো জোরদার করা হবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App