×

জাতীয়

জাতিসংঘের তদন্তে কোনো হস্তক্ষেপ করবো না: পররাষ্ট্র উপদেষ্টা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২০ পিএম

জাতিসংঘের তদন্তে কোনো হস্তক্ষেপ করবো না: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি: সংগৃহীত

জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের তদন্তে বাংলাদেশ কোনো হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, আমরা চাই সম্পূর্ণ নিরপেক্ষ একটা তদন্ত হোক। আমরা কোনো হস্তক্ষেপ করব না। তারা তদন্তের কাজে কোথাও যাবেন, সেখানে যদি নিরাপত্তার ব্যবস্থা বা থাকার ব্যবস্থা করতে হয়- সেরকম লজিস্টিকস সহযোগিতা করতে আমরা রাজি আছি। এটি তাদের বলেছি। 

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের তদন্তকাজ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন সরকারের নিকট কোন সহযোগিতা চেয়েছে কিনা প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এখনো তারা সহযোগিতার বিষয়ে কিছু বলেনি। তারা নিজেরাই সবকিছু আয়োজন করতে পারবে বলে মনে করছে। প্রয়োজন হলে তারা আমাদেরকে জানাবে। 

আরো পড়ুন: ডোনাল্ড লু’র ঢাকা সফর নিয়ে যা জানালো মার্কিন পররাষ্ট্র দপ্তর

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন, তা আমরা অফিসিয়ালি জানি কিনা- এ প্রশ্নের জবাবে মো. তৌহিদ হোসেন বলেন, আমরা আনুষ্ঠানিকভাবে কিছু জানি না। ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রথমে যেটুকু বলেছিলেন যে, তিনি (শেখ হাসিনা) এসেছেন, খুব তাড়াতাড়ি তাকে আসতে দিতে হয়েছে- সেটুকুই আমরা জানি। ‘শেখ হাসিনা কী স্ট্যাটাসে ভারতে রয়েছেন, আমরা তা জানতে চেয়েছি কিনা’ প্রশ্নের জবাবে তিনি জানান, এখনও আনুষ্ঠানিকভাবে জানতে চাওয়া হয়নি।

পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পর শেখ হাসিনা কোন প্রক্রিয়ায় ভারতে অবস্থান করবেন জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সবকিছু শুধু আইন দিয়ে চলে না। ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে, তিনি সেখানে থাকছেন; আমাদের এটা সেভাবেই দেখতে হবে।

এর আগে সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রাশীদ এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব মাইগ্রেশনের (আইওএম) বাংলাদেশ মিশন প্রধান আব্দুসাত্তার ইসোয়েভ পৃথক সাক্ষাৎ করেন। 

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App