×

জাতীয়

ম্যাজিস্ট্রেসি পাওয়ার: ডিসির কাছে জবাবদিহি করতে হবে সেনা কর্মকর্তাদের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৬ পিএম

ম্যাজিস্ট্রেসি পাওয়ার: ডিসির কাছে জবাবদিহি করতে হবে সেনা কর্মকর্তাদের

সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা এ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সারাদেশে প্রয়োগ করতে পারবেন। ছবি : সংগৃহীত

সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেয়েছে আগামী দুই মাসের জন্য। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ আদেশ জারি করা হয়েছে। তবে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পাওয়া সেনাকর্মকর্তাদের সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বরাবর জবাবদিহি করতে হবে এমন শর্ত জুড়ে দেয়া হচ্ছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পাওয়া সেনা কর্মকর্তাদের সব জেলার জেলা প্রশাসকদের কাছে জবাবদিহি করতে হবে। তাদের প্রতিদিন কার্যক্রম সম্পর্কে ডিসিদের অবহিত করতে হবে। বৃহস্পতিবার এ বিষয়ে জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পাওয়া সেনাকর্মকর্তাদের কাছে এ নির্দেশনা পৌঁছতে পারে।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, প্রজ্ঞাপন জারির তারিখ থেকে পরবর্তী ৬০ দিনের জন্য এ ক্ষমতা দেয়া হয়েছে। সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা এ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সারাদেশে প্রয়োগ করতে পারবেন।

‘দ্য কোড অব ক্রিমিন্যাল প্রসিডিউর, ১৮৯৮’ এর ১২(১) ধারা অনুযায়ী দুই মাসের (৬০ দিন) জন্য এই ক্ষমতা দেয়া হচ্ছে। সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা ‘ফৌজদারি কার্যবিধির, ১৮৯৮’ এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারার অপরাধগুলো বিবেচনায় নিতে পারবেন।

আরো পড়ুন : সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া নিয়ে যে মন্তব্য করলেন মির্জা ফখরুল

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App