×

জাতীয়

সস্ত্রীক করোনা আক্রান্ত প্রবাসী কল্যাণ মন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২০, ১০:৪৮ এএম

সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। তবে শারীরিকভাবে তেমন কোনো জটিলতা না থাকায় তারা বাসায় আইসোলেশনে আছেন।

মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) মোহাম্মদ রাশেদুজ্জামান গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, বৃহস্পতিবার (৫ নভেম্বর) মন্ত্রীর রিপোর্ট পজিটিভ আসে। আগেরদিন তিনি করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন।

চারদিন আগে মন্ত্রীর সহধর্মিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ উপাচার্য অধ্যাপক নাসরিন আহমেদ করোনাভাইরাসে আক্রান্ত হন। তবে তাঁরা দুজন বাসাতেই আছেন এবং শারীরিকভাবে তেমন কোনো জটিলতা নেই। দ্রুত সুস্থতার জন্য দেশবাসী ও প্রবাসীদের কাছে দোয়া চেয়েছেন মন্ত্রী ইমরান আহমদ এমপি।

এদিকে, মন্ত্রীর একান্ত সচিব আহমদ কবিরও করোনা শনাক্ত হয়ে বাসায় আইসোলেশনে আছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App