×

জাতীয়

আইজিপি

৯৯৯-এর রেসপন্স টাইম আরো কমিয়ে আনা হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৫ পিএম

৯৯৯-এর রেসপন্স টাইম আরো কমিয়ে আনা হবে

ছবি: ভোরের কাগজ

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কার্যক্রম আরো দ্রুত সেবাগ্রহীতার কাছে পৌঁছাতে রেসপন্স টাইম আরো কমিয়ে আনার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আব্দুল গনি রোডে জাতীয় জরুরি সেবা ৯৯৯ কার্যালয় পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন।

জনগণ যাতে দ্রুততম সময়ে জরুরি সেবা পায় তা নিশ্চিত করতে হবে উল্লেখ করে আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশের সেবাসমূহের মধ্যে জাতীয় জরুরি সেবা ৯৯৯ জনগণের কাছে অত্যন্ত গ্রহণীয় হয়েছে। এ সেবা দেয়ার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দেন পুলিশ প্রধান। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ধরনের অ্যাপস ও প্ল্যাটফর্মের মাধ্যমে ৯৯৯-এর সেবার পরিধি বাড়ানোর আহ্বান জানান তিনি।

আরো পড়ুন: ডিবি পুলিশ কর্মকর্তা ইফতেখার মাহমুদ গ্রেপ্তার

বাংলাদেশ পুলিশের টেলিকম অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্টের (টিঅ্যান্ডআইএম) অতিরিক্ত আইজি ওয়াই এম বেলালুর রহমান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জনগণকে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা দেয়ার লক্ষ্যে ২০১৭ সালে জাতীয় জরুরি সেবা ৯৯৯ চালু করা হয়। প্রতিষ্ঠার পর থেকে আগস্ট ২০২৪ পর্যন্ত ৯৯৯-এ ৫ কোটি ৭০ লাখ ৯৮ হাজার ৪৩১টি কল এসেছে। সেবা দেয়া কলের মধ্যে ৮৩.০৮ ভাগ পুলিশি সেবা, ৮.১৫ ভাগ ফায়ার সার্ভিস ও ৮.৭৮ ভাগ অ্যাম্বুলেন্স সেবা দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App