×

জাতীয়

সাবের হোসেন চৌধুরীর কারামুক্তিতে বাধা নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ০৬:১৮ পিএম

সাবের হোসেন চৌধুরীর কারামুক্তিতে বাধা নেই

সাবের হোসেন চৌধুরী। ছবি: সংগৃহীত

৬ মামলার সবকটিতে জামিন পেয়েছেন সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। এতে তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী। 

মঙ্গলবার (৮ অক্টোবর) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত খিলগাঁও থানার জামিনের আদেশ দেন। পল্টন থানার দুটি মামলার আদেশ দেন বিচারক জিয়াদুর রহমান। এর মধ্যে খিলগাঁও থানার দুটি হত্যা এবং দুটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। আর পল্টন থানায় দুটি হত্যা মামলায় জামিন পেয়েছেন তিনি।

প্রসিকিউশনের আসাদুল ইসলাম বলেছেন, সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে আর মামলা না থাকায় তার জামিনে কোনো বাধা নেই।

আরো পড়ুন: ভিসা আবেদন নিষ্পত্তির আশ্বাস ইতালি দূতাবাসের: পররাষ্ট্র উপদেষ্টা

এছাড়া আসামিপক্ষের আইনজীবী মোর্শেদ আলম শাহীন বলেন, সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে দায়ের হওয়া ৬টি মামলাতেই জামিন মঞ্জুর করেছেন আদালত। অসুস্থ বিবেচনায়, একজন সাবেক সংসদ সদস্য ও ইন্টারপার্লামেন্টির প্রেসিডেন্ট হওয়ায় তার জামিন দেন আদালত। এতে করে তার কারামুক্তিতে আর কোনো বাধা রইলো না।

এর আগে সোমবার সাবের হোসেন চৌধুরীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পল্টন থানার মকবুল হত্যা মামলায় তাকে এ রিমান্ডে নেয়া হয়।

গত রবিবার (৬ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশান এলাকা থেকে সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম তার গুলশানের বাসায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App